| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ টি পরিবর্তন নিয়ে ওভালে নামছে ইংল্যান্ড, অভিষেক হচ্ছে তিন জনের

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 439 বার পঠিত
৫ টি পরিবর্তন নিয়ে ওভালে নামছে ইংল্যান্ড, অভিষেক হচ্ছে তিন জনের

লর্ডসে দারুণ জয় দিয়ে সিরিজ শুরু করলেও পরের ম্যাচে নিজেদের একাদশের প্রায় অর্ধেকই বদলাতে হচ্ছে ইংল্যান্ডের। সব মিলিয়ে তিন অভিষিক ও পাঁচ পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে ইংলিশরা।

ওভালে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। স্মিথকে রেখেই সোমবার ঘোষণা করা হয় ইংল্যান্ডের একাদশ। তখনই অবশ্য জানানো হয়েছিল, স্মিথ ছুটিতে গেলে তার জায়গায় খেলবেন রু।

মঙ্গলবার ভোরে স্মিথের সঙ্গী কেট দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, স্মিথকে দ্বিতীয় টেস্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে তিনি তার সঙ্গী ও পরিবারের সঙ্গে থাকতে পারেন।

লর্ডসে জেতা প্রথম টেস্টের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন নিয়ে ওভালে নামছে ইংল্যান্ড, অভিষেক হচ্ছে তিন জনের। গত সপ্তাহে লন্ডনের একটি নাইটক্লাবের ঘটনায় অধিনায়ক বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডেই রাখা হয়নি। হাঁটুর চোটে দল থেকে বাদ পড়েন অলি রবিনসন। লর্ডসে পেস সহায়ক উইকেটে শোয়েব বাশিরের অফ স্পিনের প্রয়োজন না হওয়ায় তাকেও বাইরে চলে যেতে হয়েছে। এবার ছুটিতে গেলেন স্মিথ।

রুর মতো টেস্ট ক্যাপ পাচ্ছেন ব্যাটসম্যান জর্ডান কক্স ও পেসার সনি বেকার। ফিরেছেন দুই পেসার জফ্রা আর্চার ও ম্যাথু ফিশার।

২০১৭ সালের জুলাইয়ের পর এই প্রথম একাদশে তিন জন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। আর ১৯৫১ সালের ডিসেম্বরের পর এই প্রথম ইংল্যান্ড এমন পাঁচ জন ক্রিকেটারকে নিয়ে টেস্ট খেলবে, যাদের কেউ এর আগে একটির বেশি টেস্ট খেলেননি।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, এমিলিও গে, জ্যাকব বেথেল, জো রুট (অধিনায়ক), হ্যারি ব্রুক, জেমস রিউ (উইকেটকিপার), জর্ডান কক্স, জফ্রা আর্চার, ম্যাট ফিশার, জশ টাং, সনি বেকার।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪