| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজসের অভিযোগে সাভার ওসি (অপারেশন) ক্লোজ

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 128 বার পঠিত
মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজসের অভিযোগে সাভার ওসি (অপারেশন) ক্লোজ

সাভার প্রতিনিধি :  সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তিন এসআইকে পুলিশ লাইনে ক্লোজ করার পর এবার সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকে ঢাকা জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিনের সাথে পৌরসভা এলাকার রাজাসন মহল্লার মাদক সম্রাট শামীম, বেদে পল্লীর একাধিক মাদক ব্যবসায়ি ও দেওগা গ্রামের মাদক কারবারিদের সাথে সুসম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। 

সম্প্রতি ইয়াবা উদ্ধার ও বিক্রয়ের কেলেংকারি ফাঁসসহ মাদককান্ডে জড়িত থাকার কথা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের তদন্তে বিষয়টি বেরিয়ে আসলে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিনকে অন্যত্র বদলী করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মাদকের সাথে সংশ্লিষ্টতার কোন প্রমান পাওয়া যায়নি বলে জানান ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। 

ফারুক/ আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪