| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 110 বার পঠিত
শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে কোনো ধরনের গাফিলতি বা দুর্বলতা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা, তাই এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “আমাদের এই খাতে আরও মনোযোগী হতে হবে, যাতে জনসংখ্যাকে সম্পদে পরিণত করা যায়।”

ডিন অ্যাওয়ার্ডকে অর্থবহ পুরস্কার উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া। যারা এই পুরস্কার পেয়েছেন, তারা ভবিষ্যতে আরও অনুপ্রাণিত হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করবে।

তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় আরও মনোযোগ প্রয়োজন। পাশাপাশি সিলেবাস ও কারিকুলাম আধুনিকায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মোট ১০৪ জন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজের ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২৯ জন, আইন অনুষদের ৩ জন এবং চারুকলা অনুষদের ৩ জন শিক্ষার্থী রয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪