| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠির বাসন্ডা সেতুর ছয়শো কোটি টাকার প্রকল্পে গড়িমসি

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 73 বার পঠিত
ঝালকাঠির বাসন্ডা সেতুর ছয়শো কোটি টাকার প্রকল্পে গড়িমসি

বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠি বাসন্ডা খালের উপর আশির দশকে নির্মিত বেইলি সেতু কয়েক বছর আগেই চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সড়ক বিভাগের দেয়া তথ্য মতে ভুমি অধিগ্রহণসহ নতুন সেতু নির্মাণের জন্য ৬০০ কোটি টাকার একটি প্রকল্প পাইপ লাইনে রেখেছে সরকার। 

এদিকে সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার শরীফ খান এখনও বহাল তবিয়তে দায়িত্ব পালন করায় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা ও আন্তরিকতা নিয়েও আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে নতুন সেতু নির্মানে বিদেশী ঠিকাদারী প্রতিষ্ঠান যুক্ত থাকবে। কিন্তু সেতুর দুই প্রান্তে ভুমি অধিগ্রহন করার দায়িত্বে থাকবে ঝালকাঠি সড়ক বিভাগ। সেক্ষেত্রে এই নির্বাহী প্রকৌশলীকে আগেই বদলী করার দাবী স্থানীয়দের।

ডিজাইন করেছি প্রাক্লন করেছি,ডিসি অফিসের জমি অধিগ্রহনের চিঠি পেয়েছি। ওজোপাডিকোর খুটি সরানোর টিম এসেছিলো তাদের কাজ চলমান। মুল কথা হচেছ সকল কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী।

সেতু নির্মাণে ১০০ কোটি এবং জমি অধিগ্রহণে ৫০০ কোটি টাকা বরাদ্দের পরও যদি প্রকল্প বাস্তবায়ন দৃশ্যমান না হয়, তবে এর দায়ভার কার? আর বহাল থাকা সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে আদৌ বাসন্ডা সেতু আলোর মুখ দেখবে, নাকি এটি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে  এখন প্রশ্ন স্থানীয়দের

বশির/ আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪