| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান ফুটবল দলকে ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 468 বার পঠিত
ইরান ফুটবল দলকে ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ

বিশ্বকাপ চলাকালে ইরান ফুটবল দলকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দলটির অভিযোগ, ম্যাচ শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। এতে খেলোয়াড়দের ম্যাচ শেষে ফুটবলারদের ন্যূনতম বিশ্রাম নিতেও দেওয়া হচ্ছে না। এর প্রভাব পড়তে পারে খেলায়।

ইরানের ফুটবল দলকে আমেরিকায় বেশি ক্ষণ থাকতে দিতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। ইরানের ফুটবল দলের অভিযোগ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্রয়ের পর ২ ঘণ্টার মধ্যে তাদের আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ফিফাও কোনও পদক্ষেপ নেয়নি।

ইরানের কোচ আমির ঘালেনোয়েই বলেন, খেলা শেষে আমাদের বলা হল, ২ ঘণ্টা সময় আছে। তার মধ্যে মেক্সিকো রওনা হয়ে যেতে হবে। খেলা শেষে ফুটবলারদের বিশ্রামের প্রয়োজন। শারীরিক ধকল সামলাতে হয়। কিন্তু খেলা শেষে ফুটবলারদের আবার বিমানযাত্রার ধকল সামলাতে হবে। এটা অন্যায়।

কোচ আরও বলেন, সবচেয়ে বেশি অন্যায় আমাদের সঙ্গে হচ্ছে। আমাদের ফেডারেশনকে আসতে দেওয়া হয়নি। সাংবাদিকদের আসতে দেওয়া হয়নি। ম্যানেজমেন্টকে আসতে দেওয়া হয়নি।

ইরানের ফুটবল দলের অভিযোগ, বিষয়টি নিয়ে ফিফার কাছে আবেদন করলেও কোনো সুরাহা মেলেনি। দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে জানিয়ে কোচ আমির আরও বলেন, আমাদের সঙ্গে সবচেয়ে বেশি অন্যায় হচ্ছে। ফেডারেশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিসা দেওয়া হয়নি, এমনকি সাংবাদিকদেরও আসতে দেওয়া হয়নি। দলের ম্যানেজমেন্টও পূর্ণাঙ্গভাবে আসতে পারেনি।

উল্লেখ্য, ভিসা জটিলতায় ইরান ফুটবল সংস্থার সভাপতি মেহদি তাজসহ অনেক কর্তাই দলের সঙ্গে আমেরিকায় আসতে পারেননি। কূটনৈতিক টানাপোড়েনে শুরু থেকেই বিপর্যস্ত ইরানি দলটি এখন মাঠের পারফরম্যান্সের চেয়ে ভ্রমণজনিত ক্লান্তির সঙ্গেই বেশি লড়াই করছে। ট্রাম্প প্রশাসনের এমন কঠোর নীতিতে বিরক্ত ফুটবল সংশ্লিষ্টরা বলছেন, খেলার মাঠে এমন আচরণ ফুটবলের মূল চেতনার পরিপন্থি।

বিশ্বকাপের মতো বড় আসরে সমান সুযোগ ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলেও মনে করছে ইরান। দলটির কর্মকর্তাদের আশা, ভবিষ্যতে এ ধরনের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর মাঠের পারফরম্যান্সের চেয়ে ইরানের যাতায়াত ও প্রশাসনিক জটিলতাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে এই পরিস্থিতি দলটির পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪