| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিকে নিয়ে ভাষায় প্রকাশ করা কঠিন, সে অবিশ্বাস্য: আর্জেন্টিনার কোচ

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 177 বার পঠিত
মেসিকে নিয়ে ভাষায় প্রকাশ করা কঠিন, সে অবিশ্বাস্য: আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা হয়তো শুধু জয়টাই চেয়েছিলো। কিন্তু আলজেরিয়ার বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শুধু জেতেইনি, লিওনেল মেসির হ্যাটট্রিকও করেছেন। খেলা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা কোচের মুখে ঝরল মেসির প্রতি মুগ্ধতা, মেসিকে নিয়ে কী বলব, ভাষায় প্রকাশ করা কঠিন।

বুধবার (১৭ জুন) একের পর এক ইতিহাস গড়েন মেসি। এদিন হ্যাটট্রিক করে বিশ্বকাপ আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার মালিক হয়েছেন তিনি। বিশ্বকাপে এখন মেসির গোল সংখ্যা ১৬টি। সমান সংখ্যক গোল রয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোসার।

দলপতির এমন নৈপুণ্যে এবার মুখ খুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, লিওকে নিয়ে আমার ভাষা হারিয়ে গেছে। আমি আর কী বলব? সে অবিশ্বাস্য। এছাড়া আর্জেন্টিনার এই ম্যাচে অংশ নিয়ে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তিও গড়েন।

স্কালোনি বলেন, এভাবে শুরু করার কথা কল্পনা করার বিষয় নয়। তিনি গত ২০ বছর ধরেই এমন করে আসছে। ফুটবলপ্রেমীরা তাকে দেখতে চায়, শুধু আর্জেন্টিনার মানুষ নয়। ফলাফলের বাইরে গিয়েও আমাদের তাকে উপভোগ করা উচিত। তিনি বিশ্বজুড়ে মানুষের কাছে যে অনুভূতি পৌঁছে দেন, তা অসাধারণ।

এ নিয়ে মেসি বলেন, আমি কেন কেঁদেছিলাম? এটা ফুটবলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন একটি বিষয়। আমি কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। তবে আমি পুরো দল ও আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সবসময় আমার পাশে ছিল এবং আমাকে সেই সময় পার করতে অনেক শক্তি দিয়েছে।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তিনি যা করে, তা ব্যাখ্যা করা কঠিন। তবে আমরা বিস্মিত নই, কারণ আমরা তাকে প্রতিদিন দেখি।

স্কালোনি বলেন, যতদিন লিও খেলতে চাইবে, ততদিন তিনি সেরাদের সেরা থাকবে। তিনি গত ২০ বছর ধরে প্রতিটি ম্যাচেই এটা প্রমাণ করে আসছেন। ফুটবল ভালোবাসে এমন যে কারও জন্য তাকে খেলা দেখতে পারা রোমাঞ্চকর। তার বিষয়ে ভাষায় বোঝানো কঠিন।

এই জয়কে অবশ্য কেবল শুরু হিসেবেই দেখছেন স্কালোনি। তাঁর লক্ষ্য ধাপে ধাপে এগিয়ে যাওয়া, আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। দলের সবাই খুশি। আজ অনেক খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়া গেছে। আশা করছি, পরের ম্যাচেও জিততে পারব। তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আরও অনেককে সুযোগ দেওয়ার মতো অবস্থানে থাকতে পারব।

আর্জেন্টিনার কোচ বলেন, সাড়ে তিন বছর আগে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের শুরুটা ছিলো বিবর্ণ। এবার আর তেমন কিছু চাননি স্কালোনি, প্রথম ম্যাচ সবসময়ই বেশ জটিল হয়। গত বিশ্বকাপে আমরা শুরুতেই হোঁচট খেয়েছিলাম, তাই আজ আমাদের একটি ভালো সূচনা প্রয়োজন ছিলো।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪