| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের প্রত্যাশার বিপরীতে চলছে দেশ: ডা. শফিক

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 306 বার পঠিত
জনগণের প্রত্যাশার বিপরীতে চলছে দেশ: ডা. শফিক

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এ মুহূর্তে এ বিষয়ে সরাসরি মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ চলছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেট জেলার সোনাতলা এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ওপর এক ধরনের জুলুম। মূল্য বৃদ্ধি করতে হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”

শিশু ফাহিমা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তবে ধরে নিতে হবে বিচার কার্যকর হচ্ছে না। তিনি দাবি করেন, রামিসা হত্যার মতোই ফাহিমা হত্যার বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নিশ্চয়তা সরকারকে দিতে হবে।

তিনি আরও বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।

এর আগে তিনি নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় হত্যার বিচারের দাবিতে শিশুটির সমবয়সীরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে কর্মসূচি পালন করে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪