| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 4144 বার পঠিত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

জ্বালানি তেলের দাম আবারও বাড়ানোর পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (৩১ মে) রাত ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, গত মাসেই এক দফায় জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা ক্ষেত্রবিশেষে আরও বেশি ছিল।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি দ্রব্যমূল্যে পড়েছে। একই সঙ্গে মানুষের আয় না বাড়ায় সাধারণ জনগণ চরম চাপের মধ্যে রয়েছে এবং বেকারত্বও বাড়ছে।

জামায়াতে ইসলামী আমির আরও অভিযোগ করেন, সরকার আশ্বস্ত করলেও নতুন করে জ্বালানি তেলের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি ভঙ্গ হতে পারে। বাজেট অধিবেশনের ঠিক আগে তড়িঘড়ি করে দাম বাড়ানো হলে তা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি—সব মিলিয়ে দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

পোস্টের শেষে তিনি জনগণকে নিজেদের অধিকার আদায়ে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪