| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 93 বার পঠিত
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ সন্দেহে ৬ জন রোগী মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে হামে নিশ্চিতভাবে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে  আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জনে, যা মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৫৯৪ জন।

এছাড়া একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ১৩৬ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ৩৬২ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৮১২ জন রোগী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪