| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: শফিকুল ইসলাম মাসুদ

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 3889 বার পঠিত
মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যে দিতে গিয়ে জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করেছেন। তার সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জামায়াতে এই নেতা নিজের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না। শনিবার (৩০ মে) বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনার কাছে জেনে নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।

বক্তব্যে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ হাসিনা উন্নয়ন তো কম করেনি, তার পরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারেনি কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের কোন অধিকার ছিল না। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয় বলে জানান তিনি।

অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিক বক্তব্যের মাঝে সীমাবদ্ধ না থেকে সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হন। সাধারণ মানুষের মনের কথা, এলাকার সমস্যা ও নানা অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। জনগণের সার্বিক কল্যাণে এবং এলাকার উন্নয়নে তিনি প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো আশ্বাস প্রদান করেন।

এছাড়া উন্নয়ন কাজকে টেকসই ও দুর্নীতিমুক্ত রাখতে তিনি প্রশাসনের পাশাপাশি সাধারণ এলাকাবাসীকেও সচেতন ও সোচ্চার থাকার অনুরোধ জানান। কোথাও কোনো অনিয়ম দেখলে তা সঙ্গে সঙ্গে উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪