| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিব খানকে নিয়ে মিষ্টি জান্নাতের ভাইরাল হওয়ার ইচ্ছে নেই

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 76 বার পঠিত
শাকিব খানকে নিয়ে মিষ্টি জান্নাতের ভাইরাল হওয়ার ইচ্ছে নেই

চিত্রনায়িকা ও উদ্যোক্তা পরিচয়ে আলোচিত মিষ্টি জান্নাত ব্যক্তিগত জীবন ও সাহসী মন্তব্যের কারণে তিনি প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রে। এবার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন এই চিত্রনায়িকা। একটি সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, শাকিব খান এখন স্টাইলিশ হলেও আগে ক্ষ্যাত ছিলেন।

জান্নাতের এক সোশ্যাল পোস্টে দেখা যায়, বিমানে একই সিটে বসে শাকিবের সঙ্গে কোথাও যাচ্ছেন মিষ্টি জান্নাত। অনেকে এই ছবি একে একে দুই মেলালেও অনেকে আবার কথা তোলে  ইন্ডাস্ট্রিতে নিজের স্থান শক্ত করতেই নাকি শাকিবের সঙ্গ দিয়েছেন মিষ্টি। এমনকি শাকিবের তৃতীয় স্ত্রী হওয়ার গুঞ্জনও উঠেছিলো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে মিষ্টি বলেন, শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।

সাক্ষাৎকারে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সব ছেড়ে তার কাছে আসতে চান, তবে তিনি কী করবেন? উত্তরে চিত্রনায়িকা বলেন, সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয়, সেটা তো না। তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। সো ওইটা আগে বন্ধ করতে হবে।

দেশের শীর্ষ তিনজন স্টাইলিশ নায়কের নাম জানতে চাওয়া হলে মিষ্টি বলেন, শাকিব খান এক নাম্বারে। এটা এখন, আগে ও স্টাইলিশ ছিলো না, আগে ক্ষ্যাত ছিলো। সরি টু সে, শাকিব।

তবে শাকিব খানের এই ভোলবদল ও বড় পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন আলোচিত এই চিত্রনায়িকা। তার ভাষায়, মানুষের চেঞ্জ হওয়া উচিত না? তুমি যেরকম আছ তুমি সেরকম কেন থাকবা?

একজন অনস্ক্রিন সুপারস্টারের নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার এই ইতিবাচক পরিবর্তনকে অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ বলে মনে করেন মিষ্টি জান্নাত।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪