| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ কোটি টাকা ব্যয়ের বিস্তারিত হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 3687 বার পঠিত
১০ কোটি টাকা ব্যয়ের বিস্তারিত হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকার বরাদ্দ নিয়ে ওঠা বিতর্কের জবাব দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি ওই বরাদ্দের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

প্রায় ৪৩ মিনিটের লাইভ ভিডিওতে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, জেলা পরিষদের অর্থ বরাদ্দ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, রাজস্ব বরাদ্দ ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝে একজন দায়িত্বশীল ব্যক্তি বক্তব্য দিয়েছেন। এসব অর্থ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়েছে। ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

হাসনাত আরও বলেন, এটি স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। অথচ এমনভাবে বলা হয়েছে যেন আমরা টাকা নিজেদের পকেটে নিয়েছি। বাস্তবে দেবিদ্বারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে এডিপি সাধারণ, এডিপি বিশেষ ও রাজস্ব খাত মিলিয়ে মোট ৮ কোটি ৪২ লাখ টাকার প্রকল্প দেবিদ্বার উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। এসব অর্থ ১৪৮টি খাতে ব্যয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি প্রকল্পও এখনো পূর্ণাঙ্গভাবে শেষ হয়নি। সব তথ্য অনলাইনে উন্মুক্ত আছে। যে কেউ ওয়েবসাইটে গিয়ে খাতভিত্তিক বরাদ্দ দেখতে পারবেন।

জেলা প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, গত দুই দিন ধরে মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে, যেন আমরা টাকা আত্মসাৎ করেছি। অথচ সব তথ্যই উন্মুক্ত এবং সবার জন্য সহজলভ্য।

এনসিপির এই নেতা আরও বলেন, যারা এ নিয়ে প্রোপাগান্ডা করেছেন, তারা চাইলে ইন্টারনেটে সার্চ করলেই প্রকৃত তথ্য জানতে পারবেন। কোন খাতে কত টাকা গেছে এবং কীভাবে বরাদ্দ হয়েছে, সবই প্রকাশ্যে রয়েছে।

তিনি দাবি করেন, নিজের ফেসবুক পেজ ‘জবাবদিহিতায়’ নিয়মিতভাবে এলাকার উন্নয়ন বরাদ্দ ও ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়।

হাসনাত বলেন, এখন সবার হাতে মোবাইল ও ইন্টারনেট আছে। মানুষ চাইলে খুব সহজেই বিস্তারিত তথ্য দেখতে পারে। বিষয়টিকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে, তা দুঃখজনক।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪