বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, অপপ্রচার ও মিথ্যাচারই জামায়াতের রাজনীতি। তিনি অভিযোগ করেন, একাত্তরে জামায়াতে ইসলামী হানাদার বাহিনীর সহযোগী ছিল এবং এখনো দলটি অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে।
রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাব-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৯৭১ সালে জামায়াত হানাদার বাহিনীর সঙ্গে আঁতাত করে দেশের মানুষের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডকে সমর্থন করেছিল। বর্তমানেও দলটি অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতারা ভিন্ন কৌশলে চাঁদাবাজিতে জড়িত। তারা ‘হাদিয়া’ ও ‘এয়ানত’-এর নামে অর্থ আদায় করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
নিজেদের অপকর্ম আড়াল করতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।
হাফিজ/ আয়না নিউজ