| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 104 বার পঠিত
কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দর ঘোষণা অনুযায়ী, সিদ্ধান্তটি একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুন মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ৯৪০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ৫৫ টাকা কমেছে।

এর আগে গত মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফায় দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা, পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়।

এদিকে জুন মাসে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ৩ মে অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি লিটার দাম সামান্য বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪