| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চমক রেখে বিশ্বকাপে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো ইরান

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 421 বার পঠিত
চমক রেখে বিশ্বকাপে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো ইরান

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে সবচেয়ে বড় চমক হলো এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমুনের। প্রাথমিক দল থেকে বাদ পড়া আজমুন শেষ পর্যন্ত চূড়ান্ত দলেও ফিরতে পারেননি। সোমবার (১ জুন) ঘোষিত দলে জায়গা পেয়েছেন অধিনায়ক মেহদি তারেমি ও উইঙ্গার আলিরেজা জাহানবখশ।

ইরানের ফুটবল ইতিহাসের অন্যতম সফল ফুটবলার আজমুন জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন। তবু তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তই দল ঘোষণার সবচেয়ে আলোচিত বিষয় এখন। আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতেও এই ফরোয়ার্ড মার্চের আন্তর্জাতিক বিরতির দলেও ছিলেন না।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকারের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এমন একটি ঘটনার জেরে তাকে জাতীয় দলের বাইরে রাখা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান ফুটবল কর্তৃপক্ষ।

আজমুন না থাকায় আক্রমণভাগের মূল ভরসা হয়ে উঠেছেন ৩৩ বছর বয়সী মেহেদি তারেমি। বর্তমানে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলা এই স্ট্রাইকারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন জাহানবখশ। এছাড়া ফরোয়ার্ড বিভাগে রাখা হয়েছে আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ ও আমিরহোসেইন মাহমুদীকেও।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে একসময় ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। এখন দল ঘোষণা সম্পন্ন করে বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপে প্রবেশ করেছে দেশটি।

ইরান বিশ্বকাপ স্কোয়াড

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, মেহেদি তারেমি।

ডিফেন্ডার: দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি।

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪