| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের আগে জাতীয় দলে যোগ দিয়ে নতুন বার্তা দিলেন রোনালদো

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 447 বার পঠিত
বিশ্বকাপের আগে জাতীয় দলে যোগ দিয়ে নতুন বার্তা দিলেন রোনালদো

২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর অনেকেই পর্তুগাল দলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখেছিলেন। চার বছর পর ২০২৬ বিশ্বকাপে তার বয়স ৪১ পেরিয়ে যাচ্ছে।  কিন্তু রোনালদো অসম্ভবকে সম্ভব করে বর্তমানে বিশ্বকাপের মঞ্চে হাজির হলেন। সেই সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে নতুন এক বার্তা জানান দিলেন তিনি।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবির সঙ্গে তিনি লেখেন, মিশন: বিশ্বকাপ শুরু হয়ে গেছে।

৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ধরে রাখা এই তারকা পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন রোনালদো।

আগের পাঁচ বিশ্বকাপে রোনালদো সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ২২টি এবং গোল করেছেন ৮টি। ২০২৬ বিশ্বকাপ হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা পুরুষ ফুটবলের ইতিহাসে একক ও অভূতপূর্ব রেকর্ড।

এর আগে কোনো ফুটবলার ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব দেখাতে পারেননি। তার সঙ্গে এবার ষষ্ঠ বিশ্বকাপে খেলার রেকর্ডের ভাগীদার হতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও মেক্সিকান গোলরক্ষক ওচোয়াও। 

এদিকে জাতীয় দলের জার্সিতে রোনালদোর অর্জনও ঈর্ষণীয়। আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২২৬টি অফিসিয়াল ম্যাচে ১৪৩টি গোল করেছেন।

দেশের হয়ে একটি ইউরো কাপের পাশাপাশি জিতেছেন দুইটি নেশন্স লিগও। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন। 

সব শঙ্কা উড়িয়ে আরেকটি বিশ্বকাপ খেলতে মাঠে নামতে এখন সময়ের অপেক্ষা রোনালদোর। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এ ফরোয়ার্ড গতকাল সোমবার (১ জুন) রাতে পর্তুগালের অনুশীলনেও যোগ দিয়েছেন। অনুশীলনে যোগ দেওয়ার খবর সামাজিক মাধ্যমে নিজেই একটি পোস্টের মাধ্যমে  জানিয়েছেন রোনালদো নিজেই।

রোনালদো এবার পাখির চোখ করবেন বিশ্বকাপ ট্রফিকে। দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব কিছু অর্জন করলেও অধরা রয়েছে বিশ্বকাপ শিরোপা। সেই অধরা স্বপ্ন পূর্ণ করেই ফুটবলকে বিদায় জানাবেন এমন প্রত্যাশা অনেকেরই।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪