| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রিকেটে নেপালের কুশল গড়লেন সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 4108 বার পঠিত
ক্রিকেটে নেপালের কুশল গড়লেন সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড

ক্রিকেটে নতুন করে এক ওভারে সর্বোচ্চ ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়লেন নেপালের  ডানহাতি ব্যাটার কুশল ভুর্তেল। রোববার চীনের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এই নতন কীর্তিটি করে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশেষ ক্লাবে জায়গা করে নিলেন ভুর্তেল।

সিঙ্গাপুর ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে এশিয়ান গেমস কোয়ালিফায়ারের উদ্বোধনী ম্যাচে এই অসাধারণ ঘটনাটি ঘটে। ম্যাচের নবম ওভারে চীনের বাঁহাতি স্পিনার চেন ঝু ইয়ুয়ের ছয়টি বৈধ বলে পরপর ছয়টি ছক্কা মেরে রেকর্ড গড়েন এই ব্যাটার।

এর আগে দীপেন্দ্র সিং আইরি এই কাজটি করেছিলেন। এবার এই কীর্তির মাধ্যমে ভুর্তেল টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ওভারে ছয় ছক্কা মারা দ্বিতীয় নেপালি ক্রিকেটার হলেন। 

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথমবার এক ওভারে  ইংল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালে ছয় ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং। এরপর এই তালিকায় নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ২০২১, নেপালের দীপেন্দ্র সিং আইরি ২০২৪, সামোয়ার ডেরিয়াস ভিসার ২০২৪) এবং বুলগেরিয়ার মানান বাশির ২০২৫। এখন তালিকার প্রথমে নাম যোগ করলেন ভুর্তেল।

ছয় ছক্কার অবিস্মরণীয় এই কীর্তির দিনে মাত্র ৪৩ বলে ১২৯ রানের অসাধারণ ইনিংস খেলেন কুশল। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই নেপাল ২০ ওভারে ৩১৩/২ রান তোলে। ২২১ রানের বড় ব্যবধানে চীনকে হেরে যায়।

টি-টোয়েন্টিতে (পুরুষ) এক ওভারে ছয় ছক্কার সূচি:

কুশল ভুর্তেল (নেপাল)-  চীনের বিপক্ষে ২০২৬

মানান বাশির (বুলগেরিয়া)-  জিব্রাল্টারের বিপক্ষে ২০২৫

ডেরিয়াস ভিসার (সামোয়া)- ভানুয়াতুর বিপক্ষে ২০২৪

দীপেন্দ্র সিং আইরি (নেপাল)- কাতারের বিপক্ষে ২০২৪

কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)- শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১

যুবরাজ সিং (ভারত)-  ইংল্যান্ডের বিপক্ষে ২০০৭

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪