| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন ড. বানদার বালিলাহ

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 4079 বার পঠিত
মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন ড. বানদার বালিলাহ

মক্কার পবিত্র মসজিদে হারামে আসন্ন ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. বানদার বালিলাহ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

শায়খ বানদার বালিলাহ দীর্ঘদিন ধরে মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ইসলামি জ্ঞান ও গবেষণায় তার রয়েছে দীর্ঘ একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা।

তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইসলামি ফিকহে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৮ সালে তিনি মদিনার মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

২০১৩ সালে তিনি মসজিদুল হারাম-এর ইমাম হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি মক্কার বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শায়খ ড. বানদার বালিলাহ এর ইমামতিতে অনুষ্ঠিত ঈদের নামাজে মক্কায় লাখো মুসল্লির সমাগম ঘটে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ঐতিহাসিক ঈদের জামাত সরাসরি সম্প্রচার করা হয়, যা মুসলিম উম্মাহর জন্য এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আয়োজন হিসেবে বিবেচিত হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪