| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 335 বার পঠিত
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এরই মধ্যে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা তিনি বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি হাসপাতালের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে ৬টি নিষ্পাপ প্রাণ চলে গেছে।

ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকার এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি পেলে তা মেনে নেবে না।

এ সময় সার্বিক স্বাস্থা খাতের পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। সংবাদকর্মিদের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে।

যার প্রভাব এখনো সারা দেশের চিকিৎসা ব্যবস্থায় রয়ে গেছে। হাসপাতালগুলোতে জনবল সংকট, অব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার দুর্বলতার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। হামসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার বৃদ্ধির পেছনেও দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে তিনি দায়ী করেন।

এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, এবং সরকার দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪