| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি কিন্তু মোদি ভক্ত : ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 822 বার পঠিত
আমি কিন্তু মোদি ভক্ত : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি ফোনে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তার ভূয়সী প্রশংসা করেছেন। ভারতের প্রধানমন্ত্রীকে নিজের ‘কাছের বন্ধু’ ও ‘বিগ ফ্যান’ হিসেবে অভিহিত করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর সম্পুর্ন আস্থা রাখতে পারে এবং দেশটি যা চাইবে তা-ই পাবে।

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বর্তমান সম্পর্ককে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো প্রয়োজন হয়, তবে তারা ভালো করেই জানে কোথায় কথা বলতে হবে।

রোববার (২৪ মে) দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। অনুষ্ঠানের বিশাল পর্দায় ফোনকলে সরাসরি কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু।’

এদিকে ভারত সফররত মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তার মতে, এই চুক্তি উভয় দেশের জন্যই দীর্ঘমেয়াদী সুবিধা বয়ে আনবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে তিনি প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ ও বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

অনুষ্ঠানে নিজের দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের সাফল্যের কথা উল্লেখ করে ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সেরা পররাষ্ট্রমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানা গেছে।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪