| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 446 বার পঠিত
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। 


ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২৭ মে) দেয়া এক বাণীতে তিনি বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।

তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদযাপন করছেন। ইসলামের এই মহিমান্বিত উৎসব শুধু আনন্দের নয়, বরং এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের চিরন্তন বার্তা বহন করে। হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ইমান, নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ আত্মত্যাগ এই দিনের তাৎপর্যকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে গভীরভাবে মহিমান্বিত করেছে।

তারেক রহমান বলেন, পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন এবং মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতিকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি কুরবানি ও ইবাদত কবুলের জন্যও প্রার্থনা করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪