ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে বছর জুড়েই খবরের শিরোনামে থাকেন এই চিত্রনায়িকা।
ফুটবল বিশ্বকাপ ও তার প্রিয় ফুটবল তারকাকে নিয়ে নিজের উন্মাদনা প্রকাশ করে এবার আলোচনায় এসেছেন পরীমণি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রতি নিজের আকাশচুম্বী ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন এই তারকা।
ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালবাসার কথা জানাতে গিয়ে পরীমণি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’
আর্জেন্টাইন তারকা খেলয়ার মেসির খেলার প্রতি নিজের টান কতটা গভীর, তা বোঝাতে গিয়ে এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি মেসির জন্য বলতে পারেন, আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে।’
আল রাজীব/ আয়না নিউজ