| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় যথারীতি বন্ধ দোকানপাট ও শপিংমল: বিদ্যুৎ বিভাগ

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 407 বার পঠিত
ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায়  যথারীতি বন্ধ দোকানপাট ও শপিংমল:  বিদ্যুৎ বিভাগ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় ১০টা পর্যন্ত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পিআরও (পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদ উপলক্ষে নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞপ্তিতে ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটিকালীন যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। একইসঙ্গে তারা পরিদর্শন-সংক্রান্ত একটি প্রতিবেদন সচিব, বিদ্যুৎ বিভাগ বরাবর প্রেরণ করতে হবে।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪