| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮৭ দিন পর ইরানে ফিরলো ইন্টারনেট সেবা

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 4061 বার পঠিত
৮৭ দিন পর ইরানে ফিরলো ইন্টারনেট সেবা

দীর্ঘ ৮৭ দিন পর আবারও ইন্টারনেট পরিষেবা চালু করেছে ইরান সরকার। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার (২৫ মে) দেশজুড়ে ইন্টারনেট চালুর নির্দেশ দেন।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সাইবার স্পেস পরিচালনাকারী শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে ফার্স নিউজ জানিয়েছে, বৈঠকে ইন্টারনেট চালু করা হবে কি না— এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ১২ জনের মধ্যে ৯ জন ইন্টারনেট চালুর পক্ষে মত দেন এবং ৩ জন বিপক্ষে ভোট দেন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। পরে ২৩ জানুয়ারি সীমিত আকারে ইন্টারনেট চালু করা হলেও ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আবারও তা বন্ধ করে দেওয়া হয়।

টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এতদিন ইন্টারনেট চালু হয়নি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইন্টারনেট পরিষেবার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান সরকার।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪