| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩১

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 1654 বার পঠিত
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩১

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান সংঘাতের কারণে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তি আবারও চরম ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এ হামলায় একাধিক আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। লেবাননের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণে বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও অনেকেই প্রাণ হারিয়েছেন।

ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে, শতাধিক স্থাপনা, অস্ত্র গুদাম এবং নিয়ন্ত্রণকেন্দ্র ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দেওয়ার পর এই হামলা চালানো হয়। তিনি জানিয়েছেন, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে।

অন্যদিকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা দাবি করেছে, তারা এর জবাবে উত্তর ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আবারও ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪