| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 1803 বার পঠিত
মধ্যপ্রাচ্যে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় উৎসব ঈদুল আজহা উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ঈদকে ঘিরে বিরাজ করছে আনন্দ-উৎসবের আমেজ।

ঈদ উপলক্ষে মুসলিমরা সকাল থেকেই ঈদের নামাজ আদায়, কোরবানি এবং হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবে ঈদের প্রধান কেন্দ্র মক্কা ও মদিনায় মুসল্লিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

ঈদের আগের দিন মঙ্গলবার (২৬ মে) হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন করেন হাজিরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়ে ইবাদত, দোয়া ও তওবায় মগ্ন হন। ইহরাম পরিহিত হাজিদের “লাব্বাইক” ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত এলাকা।

এ সময় নামিরা মসজিদে হজের খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় অবস্থান করেন এবং মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনার বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কোরবানি ও হজের বাকি কার্যক্রম সম্পন্ন করবেন হাজিরা।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ঈদকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে হজ পালন নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

হজযাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে হজ পালনের জন্য সৌদি কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪