আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। (বৃহস্পতিবার, ৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা সাত দিনের এই ছুটি অনুমোদন দেয়া হয়।
আরও পড়ুন-
রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একই বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদনও দেয়া হয়।
এফ এ/আয়না