| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 91272 বার পঠিত
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এর আগে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা কার্যকর ছিলো।

বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি জানান, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকান ও শপিংমল রাত ১১টা পর্যন্ত খোলা রাখার আবেদন করেছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুতের অপচয় না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪