| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 144676 বার পঠিত
জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না : বাণিজ্যমন্ত্রী

জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না বলে জানিয়েছেন,বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৮ মে) সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। কেউ যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, তা সাময়িক। পাশাপাশি পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অন্যথায় সরবরাহ ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪