| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতির বৈদেশিক যাত্রা ও প্রত্যাবর্তনে রাষ্ট্রাচারে পরিবর্তন

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 143136 বার পঠিত
রাষ্ট্রপতির বৈদেশিক যাত্রা ও প্রত্যাবর্তনে রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বৈদেশিক যাত্রা ও প্রত্যাবর্তনে রাষ্ট্রাচারে অনুসরণীয় পরিবর্তন এনেছে সরকার। এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাষ্ট্রপতির বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত কর্মকর্তাদের সংখ্যা কমানো হয়েছে।

গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে সাতজন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।

এর আগে ২০১৭ সালের ১৬ মে জারি করা নির্দেশনায় রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে মোট ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিলো। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা আরও সংক্ষিপ্ত ও কার্যকর করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪