আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে সড়ক ও নৌপথে যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও জানান, যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথে দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। ঈদযাত্রাকে কেন্দ্র করে অনুমোদনবিহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান চলমান থাকবে।
হাফিজ/ আয়না নিউজ