| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৮ জুন

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 140705 বার পঠিত
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৮ জুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

রোববার (১০ মে) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্যের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

আদালতে হাজির থাকা চার আসামি নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন। পরে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

এ মামলায় নানকসহ বেশ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। পলাতকদের তালিকায় পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগ–ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতার নামও রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪