দুর্নীতির তদন্তে বাধাগ্রস্ত সহ্য করা হবে না বলে সুস্পষ্ট হুঁশিয়ারি দিলেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আগামীতে কেউ তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের নাম প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন চেয়ারম্যান।
সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদকে যদি কেউ অযাচিত চাপ প্রয়োগ করে, আগামীতে তাদের নাম প্রকাশ করে দেবো।
সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানের এই ঘোষণা দুদকের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।