| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ

  • আপডেট টাইম: 26-11-2025 ইং
  • 265031 বার পঠিত
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

 বুধবার ( ২৬ নভেম্বর ) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়,দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে। আজ সকাল ৬টায় এটি একই এলাকায় অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর জানায়, সিস্টেমটি উত্তর–উত্তরপশ্চিম দিকে আরও অগ্রসর ও শক্তিশালী হতে পারে।

এছাড়া মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় থাকা আরেকটি নিম্নচাপ প্রথমে গভীর নিম্নচাপে, পরে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ রূপ নেয়। আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি অক্ষাংশ ৫.০ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯৮.০ ডিগ্রি পূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪