| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন ২০২৫ সালের জন্য বিশ্বের ২৭ দেশের ৩৯ জনকে কৃষি খাদ্যের অগ্রদূত (টপ অ্যাগ্রি ফুড পাইওনিয়ার) হিসেবে পুরস্কৃত করেছে। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তা এবং লাল তীর সীডস লিমিটেডের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বিস্তারিত...

বিতর্কিত ৩ নির্বাচনের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যায় মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। তদন্তে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।

বিস্তারিত...

এবার ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলায় দণ্ডবিধির ১২০ (ক) ৪২০/৪০৬ ধারায় অভিযোগ সংযুক্ত করার আবেদন করেন

বিস্তারিত...

নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

উত্তরায় র‌্যাব পরিচয়ে নগদের কোটি টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরায় নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটরের কাছ থেকে র‌্যাব পরিচয়ে এক কোটি আট লক্ষ ১১ হাজার টাকা ডাকাতির ঘটনার চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং উত্তরা বিভাগ ও উত্তরা পশ্চিম থানা পুলিশ। এসময় নগদ ২২ লাখ ১০ হাজার ৭৮০ টাকা, ব্যাংকে গচ্ছিত ১২ লাখ টাকা ও একটি হাইয়েস গাড়ি জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

অতিরিক্ত ভাড়ার ৩৫ লাখ টাকা যাত্রীদের ফেরত দিয়েছে সেনাবাহিনী

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১ হাজার ২৫৫টি যানবাহন থেকে ৩৫ লাখ ২৬ হাজার ২৩৩ টাকা যাত্রীদের মাঝে ফেরত দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিস্তারিত...

ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় বেশিরভাগ রাজনৈতিক দল জানিয়েছে, আপাতত তিন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যার সবকটিই ইলেকটোরাল কলেজ পদ্ধতির অন্তর্ভুক্ত।

বিস্তারিত...

ডিএসসিসিতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে, আর বসে থাকব না :উপদেষ্টা আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে, তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।

বিস্তারিত...

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫৪৭

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

সাবেক ডিবির হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীরের প্লট জব্দের আদেশ

সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ জাহাঙ্গীর হোসেনের নামে উত্তরায় থাকা একটি প্লট ও তার ওপর স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

কক্সবাজারে প্রায় ২৬ কোটি টাকা সহায়তা ঘোষণা সুইডেনের

:বিশ্ব শরণার্থী দিবস ২০২৫ এর প্রাক্কালে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস কক্সবাজারে মানুষের জীবন বাঁচাতে এবং সবুজ প্রত্যাবর্তনে সহায়তার জন্য অতিরিক্ত ২.১ মিলিয়ন মার্কিন ডলার ( ২৫.৭ কোটি টাকা) সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। এ অনুদান রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সরবরাহ, পরিবেশ পুনর্বাসন, শরণার্থী ও বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য সবুজ দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪