| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাইব্যুনালে হাজির বিএনপি নেতা ফজলুর রহমান

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 337683 বার পঠিত
ট্রাইব্যুনালে হাজির বিএনপি নেতা ফজলুর রহমান

আদালত অবমাননার অভিযোগের শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

সোমবার ( ৮ ডিসেম্বর ) সকাল ১১টার পর আইনজীবীদের একটি বড় দল নিয়ে তিনি ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও অনেকে।

আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি নির্ধারিত রয়েছে। এর আগেই তিনি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বলে গত ৩ ডিসেম্বর জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ট্রাইব্যুনাল-১ এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর শুনানি শেষে আজকের দিনটি নির্ধারণ করা হয় এবং ফজলুর রহমানকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন আদালত। এরও আগে, ২৬ নভেম্বর প্রথম দিনের শুনানিতে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন—

১) ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা,

২) আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী ‘অভ্যন্তরীণ বন্দোবস্ত’ রয়েছে এমন দাবি,

৩) প্রসিকিউশনকে নিয়ে অবমাননাকর মন্তব্য।

২৭ ও ৩০ নভেম্বরের পরবর্তী শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ তাকে সরাসরি হাজির হওয়ার নির্দেশ দেয়।

প্রসিকিউশনের পক্ষে এ শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং গাজী এমএইচ তামিম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪