| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম: 09-12-2025 ইং
  • 337346 বার পঠিত
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসার ৭ তলায় মা লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার দিবাগত রাতে নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানা একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, মোহাম্মদপুরের শাজাহান রোডে মা ও তার মেয়েকে হত্যার ঘটনায় কথিত গৃহকর্মী আয়েশাকে আসামি করে নিহত নাফিসার বাবা আজম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানা একটি মামলা (মামলা নং-২৯) দায়ের করেছেন। মামলাটিকে এসআই শহিদুল ওসমান মাসুম তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৮ ডিসেম্বর) কথিত গৃহকর্মী আয়েশা মা লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান। সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লায়লা ফিরোজের মরদেহ দেখতে পাই। পরে বাথরুমের বালতি থেকে হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করি। হত্যার পর ওই গৃহকর্মী বাথরুমে গোসল করে রক্ত পরিষ্কার শেষে নাফিজার স্কুল ড্রেস পরে পালিয়ে যান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪