| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবু সাঈদ হত্যা: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

  • আপডেট টাইম: 09-12-2025 ইং
  • 337378 বার পঠিত
আবু সাঈদ হত্যা: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) সকাল সোয়া ১০টার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছান এবং ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেবেন তিনি। 

প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে বিচার চলছে, যার মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন, এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে ২৭ নভেম্বর ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ধারাবাহিকভাবে শিক্ষার্থী, পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন— যার মধ্যে রয়েছেন মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিক, এসআই আশরাফুল ইসলাম, কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদ ও জুলাই আন্দোলনের নেতা আকিব রেজা খান।

গত ২৮ আগস্ট শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একই দিন সাংবাদিক মঈনুল হকও সাক্ষ্য দেন।

চলতি বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ২৪ জন এখনও পলাতক, যাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী লড়ছেন।

এ মামলায় মোট সাক্ষী ৬২ জন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪