| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 158 বার পঠিত
রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা আলোচিত মামলায় আজ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের নিজ নিজ দাবির পক্ষে চূড়ান্ত বক্তব্য উপস্থাপন করবেন। যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করতে পারেন ট্রাইব্যুনাল।

এর আগে বুধবার (৩ জুন) অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন আত্মপক্ষ সমর্থন করেন। এ সময় সোহেল রানা নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে তার স্ত্রী স্বপ্না খাতুন অভিযোগ অস্বীকার করেন।

আরও পড়ুন :

‘দোষ আমিও করেছি, ডলারও করেছে, তাকে ধরেন’ আদালতে আসামির বিস্ফোরক স্বীকারোক্তি

গত ২ জুন মামলায় নিহত রামিসার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন। এর আগে ১ জুন মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। মামলাটির দ্রুত বিচার কার্যক্রম চলমান থাকায় আদালতের কার্যক্রমের দিকে নজর রয়েছে সাধারণ মানুষের।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪