| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তোফায়েল আহমেদের জানাজা নিয়ে যা বললেন ডাকসু নেতা

বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজাটা ঢাকার মাটিতে দিতে দেয় নাই এই তোফায়েল আহমেদরা।

বিস্তারিত...

কোনো অপরাধীকে গ্রেফতারে ব্যর্থ হয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বসহকারে দেখছে।

বিস্তারিত...

কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

তিন মাসে ফের খেলাপি ঋণ বেড়ে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা : বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে। গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। ফলে চলতি বছরের মার্চ শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়।

বিস্তারিত...

বিদেশে কর্মী পাঠাতে কোনো দুর্নীতি হলে কঠোর ব্যাবস্থা : মন্ত্রী আরিফুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেছেন, জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।এখন থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না।

বিস্তারিত...

মশা নিয়ন্ত্রণে বাস্তবমুখী পদক্ষেপের আহবান প্রধানমন্ত্রীর

মশক নিধনের পদ্ধতি শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের যেকোনো ডোবার পাশে কিছু সময় দাঁড়ালেই মশা দমনের নতুন নতুন উপায় বের করা সম্ভব।

বিস্তারিত...

নিয়ন্ত্রণ কমিয়ে অর্থনীতিতে গতি আনতে চায় সরকার: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিতে গতিশীলতা বাড়াতে বিভিন্ন খাতে সরকারি নিয়ন্ত্রণ কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে যে জটিলতা তৈরি হয়েছে, তা দূর করতেই সরকার ‘নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি’ গড়ার উদ্যোগ নিয়েছে।

বিস্তারিত...

রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের গ্রাহকদের দ্বিতীয় দিনের আন্দোলন, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্যের অবিলম্বে পদত্যাগ, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

বিস্তারিত...

রামিসা হত্যা: পাওয়া গেলো ডলারের পরিচয়, তদন্তে প্রমাণ মেলেনি

রাজধানীর পল্লবীর আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানার আদালতে বারবার ‘ডলার’ নামের এক ব্যক্তির কথা উল্লেখ করাকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রমাণেই ডলার নামের ওই ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়নি।

বিস্তারিত...

আদালতে রামিসার মা-বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ভিকটিমের মা পারভিন বেগম, বাবা আব্দুল হান্নান মোল্লা, বোন রাইসা আক্তারসহ মোট ১০ জন সাক্ষী।

বিস্তারিত...

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

আদালতের বাইরে আসামির বক্তব্য প্রচারে কড়াকড়ি নির্দেশ

আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য দেওয়া এবং তা প্রচার না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

বিস্তারিত...

বাবা-মায়ের সাক্ষ্য শেষ, বোনের সাক্ষ্য ‘ক্লোজড ডোর’ নেয়ার আবেদন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় নিহত শিশুর বাবা-মায়ের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও মানসিক অবস্থা বিবেচনায় রামিসার বড় বোনের সাক্ষ্য ‘ক্যামেরায়’ (ক্লোজড ডোর) গ্রহণের অনুমতি দিয়েছেন আদালত।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার বাদী ও নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা সাক্ষ্য দেয়া শুরু করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪