| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : তদন্ত প্রতিবেদন জমা

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 1199 বার পঠিত
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

এর আগে একই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত নিজস্ব তদন্ত কমিটিও তাদের প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয়। মঙ্গলবার (২ জুন) জমা দেওয়া ওই প্রতিবেদনে নবজাতকদের মৃত্যুর কারণ ও সংশ্লিষ্ট পরিস্থিতি তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদনে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা, নবজাতক পরিচর্যা ইউনিটের কার্যক্রম এবং দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশও করা হয়েছে।

তবে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪