| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতে সোহেল-স্বপ্না: রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 186 বার পঠিত
আদালতে সোহেল-স্বপ্না: রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশি নিরাপত্তায় তাদের ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে হাজির করা হয়। পরে সকাল ১১টা ৪৫ মিনিটে বিচারক আদালতে উপস্থিত হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়।

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে কারাগার থেকে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে পৃথক সময়ে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটির বিশেষ পাবলিক প্রসিকিউটর পিপি আজিজুর রহমান দুলু এবং আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুছা কালিমুল্যাহ আদালতে উপস্থিত থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১ জুন আদালত বাদী আবদুল হান্নান মোল্লাসহ ১৭ জন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। পরবর্তীতে গতকাল ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

এর আগে গত ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য বদলির আদেশ দেন। একই দিনে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য ১ জুন তারিখ নির্ধারণ করে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪