| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 161409 বার পঠিত
দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে দুই দফা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল ফের স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে সব ধরনের নৌযান চলাচল পুনরায় শুরু হয়।

মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে ওঠে। নৌ দুর্ঘটনা এড়াতে প্রথমে সকাল ৬টায় ফেরি চলাচল বন্ধ করা হয়, পরে কিছু সময় পর তা আবার চালু করা হলেও পরিস্থিতি স্থিতিশীল না থাকায় সকাল সাড়ে ৭টায় ফেরি ও লঞ্চসহ সব নৌযান চলাচল পুনরায় বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভুইঁয়া জানান, ঝড়ো বাতাসের কারণে দুই দফায় নৌযান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। বর্তমানে রুটে ১০টি ফেরি চলাচল করছে।

এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া দুই ঘাটেই যানবাহন ও যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং যানজট কমতে শুরু করেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪