| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে বৈরি আবহাওয়া-বৃষ্টি, দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 161494 বার পঠিত
সারাদেশে বৈরি আবহাওয়া-বৃষ্টি, দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: লঘুচাপের প্রভাবে সারাদেশে চলছে বৈরী আবহাওয়া। সঙ্গে হালকা ও মাঝারী মাত্রার বৃষ্টি। রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি আবার কখনো ভারী। এতে উত্তাল রয়েছে দেশের নদী অববাহিকা। টানা বৃষ্টির প্রভাব পড়েছে জনজীবনে। কর্মমুখী মানুষ পড়েছেন ভোগান্তিতে।

দিকে নদী উত্তাল থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভূঁইয়া বলেন, হঠাৎ নদীত ঝড়ো বাতাসের কারণে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে মাঝ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪