| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় গরু বোঝাই নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 73426 বার পঠিত
খুলনায় গরু বোঝাই নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

খুলনার কয়রা উপজেলাতে গরু বোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ওই উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে।

এ ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ (৭), একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, মিজানুর রহমান গরু বোঝাই নছিমন নিয়ে বাগালী জেআইবি ক্লাব মাঠের গরুর হাটে যাচ্ছিলেন। পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কয়রা থানার পুলিশ পরিদর্শক শাহ আলম জানান, গরু বোঝাই নছিমন উল্টে ঘটনাস্থলেই একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪