সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে দেবহাটা
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওসি তদন্ত মো. রেজাউল করিম ও এসআই নোকিব পান্নুসহ পুলিশের একটি টিম অংশ নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে হাদিপুর এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল ভর্তি দুটি বস্তা উদ্ধার করা হয়।
দেবহাটা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হাফিজ/ আয়না নিউজ