বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পরবর্তী আনন্দকে ঘিরে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দরা এলাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী। স্থানীয় চান্দরা যুব সংঘের আয়োজনে এ উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক মৎস্যপ্রেমী অংশ নেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তালগাছ ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঝড়ে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের সঙ্গে বাকি ছুটি কাটাতে গ্রামের পথে রওনা হয়েছেন অনেকেই।
ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে। ফলে গরমের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
ময়মনসিংহ সদরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রাম থেকে দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক থাকা জোড়া খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম তাইজুল ইসলাম রাজু ওরফে রাজ। তিনি ওই গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিখোঁজের একদিন পর এক পুকুর থেকে মিলন প্রামাণিক (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মপুর হাজীপাড়া এলাকায় একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন ওই এলাকার বাবলু প্রামাণিকের ছেলে।
সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা অনুপ্রবেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামালপুরের সরিষাবাড়ীতে আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে নির্যাতনের অভিযোগে তার এক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ব্যাপক বর্জ্য অপসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।