| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাতনিকে ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 73470 বার পঠিত
নাতনিকে ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার সৎ নানা সাহাবুল হোসেনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৫ মে) রাতে ঈদের ছুটিতে ১৪ বছর বয়সী মাদরাসাশিক্ষার্থী ভুক্তভোগী ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায় নানীর বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার (২৬ মে) শিক্ষার্থীর নানী সরকারি চাল তুলতে বাইরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সকাল ১১টার দিকে সৎ নানা সাহাবুল হোসেন পা টিপে দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করতে থাকলে বিষয়টি জানাজানি হয়। এসময় স্থানীয় জনতা অভিযুক্ত সাহাবুল হোসেনকে পিটিয়ে পুলিশের সোপর্দ করে।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) রাকিবুল ইসলাম জানান, ধর্ষণের বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪