| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাবনায় আ.লীগ নেতা ও মদ ব্যবসায়ী প্রলয় চাকী আটক

জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবেই বেশি পরিচিত। পাবনা শহরের একমাত্র ও আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’র মালিক তিনি। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিলেও তিনি মামলার আসামি হননি বলে অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরে আগুন

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তিনি ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন। পরে পারিবারিক সিদ্ধান্তনুযায়ী বাড়ির বসতঘরের পাশেই তাকে দাফন করা হয়।

বিস্তারিত...

পাবনায় সড়ক দুর্ঘটনায় ডিএসবির ওসি ও এএসআই নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

বিস্তারিত...

নীলফামারীতে পালিত হয়েছে বিজয় দিবস

মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

বিস্তারিত...

বইছে শৈত্যপ্রবাহ, টানা ছয় দিন ৯ ডিগ্রিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা

তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া । হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় তেঁতুলিয়ার তাপমাত্রা ৯ ডিগ্রিতে স্থির রয়েছে টানা ছয় দিন ধরে। ফলে তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বিস্তারিত...

সুব্রত বাইনের মেয়ে আটক

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন ওরফে বিথীকে কুমিল্লা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। সোমবার ( ১৫ ডিসেম্বর ) বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে খাদিজা ইয়াসমিনকে আটক করা হয়। পরে রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা—ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিস্তারিত...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিস্তারিত...

মধ্যরাতে লক্ষ্মীপুরে হাতুড়ি দিয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

জানা গেছে, গতরাতে দুর্বৃত্তরা ভবনের সিঁড়ি রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। দুর্বৃত্তরা কক্ষে ঢুকে বৃদ্ধার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। শব্দ শুনে বৃদ্ধার পুত্রবধূ রুবি ও দেবরের মেয়ে তাদের রুম থেকে চোর-ডাকাত বলে চিৎকার দেয়। এবং নিকটতম আত্মীয়স্বজনের মুঠোফোনে বিষয়টি জানান।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই ২ সন্ত্রাসী

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে আলাউদ্দিন ওরফে বরকতের বাসা ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাসায় থাকা আরও তিন জন পালিয়ে যায়।

বিস্তারিত...

ওসমান হাদির বাড়িতে চুরি

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন আসবাবপত্র এলোমেলো করে মূল্যবান মালামাল খোঁজার চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা জানা যায়নি।

বিস্তারিত...

গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় সেই যুক। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং নিজেরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে।

বিস্তারিত...

কেরানীগঞ্জে ভবনের আগুন: নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, উদ্ধার ৪২

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের ১২ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এ ঘটনায় মোট ৪২ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিস্তারিত...

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

সহপাঠী তাওসিফ জানান, বৃহস্পতিবার রাতের একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই বন্ধু। পথে কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা।

বিস্তারিত...

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

শোকে স্তব্ধ রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই যেন নেমে আসে শোকের ছায়া। মসজিদের মাইকে একের পর এক ভেসে আসে করুণ ঘোষণা “কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে।”

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪