| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

  • আপডেট টাইম: 12-12-2025 ইং
  • 248644 বার পঠিত
ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ( ১২ ডিসেম্বর ) ভোর ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এর ছাত্র ইরাম রেদওয়ান ( ২৫ ) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর ছাত্র অপু আহমেদ( ২৫)

সহপাঠী তাওসিফ জানান, বৃহস্পতিবার রাতের একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই বন্ধু। পথে কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা।

খবর পেয়ে সহপাঠীরা তাদের ঢামেকে নিয়ে গেলে প্রথমে অপু আহমেদ এবং কিছুক্ষণ পর ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, নিহত দু’জনের বাসা শানারপাড়া চিটাগাং রোড এলাকায়।

ঘটনার পর পুলিশ সিটি কর্পোরেশনের ঘাতক ময়লার গাড়িটি যার নম্বর ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪ জব্দ করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনা সম্পর্কে ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪